,

ঢাবি-রাবির পর এবার জাবিতে পরীক্ষা দিলেন পঞ্চাশোর্ধ্ব বেলায়েত

news-image

জবি প্রতিনিধি : ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন পঞ্চাশোর্ধ্ব বেলায়েত শেখ। তিনি জানালেন, ঢাবি-রাবির তুলনায় পরীক্ষা ভালো হয়েছে জাবিতে।

রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু সাহিত্য ইনিস্টিটিউটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শেষে বাংলাদেশ জার্নালকে এ কথা জানান তিনি।

বেলায়েত শেখ বলেন, ঢাবির পরীক্ষার চেয়ে রাজশাহীতে ভালো হয়েছে। আবার রাজশাহীর চেয়ে জাহাঙ্গীরনগরে আরেকটু ভালো দিয়েছি। আশা তো পাস করার। কিন্তু পাস করলেও প্রতিযোগিতায় টিকবো কি-না সেটা গ্যারান্টি দিতে পারবো না। এখানে যদি ৭০-৭৫ নম্বরের উত্তর দিতে পারতাম তাহলে প্রতিযোগিতার একটা পর্যায়ে হয়তো যেতাম।

বেলায়েত জানান, তার পরবর্তী পরীক্ষাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেলে কোথায় পড়বেন- জানতে চাইলে তিনি বলেন, আমি পাবলিকে চেষ্টা করছি। পাবলিকে হলে আমার যে অর্থনীতির সমস্যাটা আছে এটা কেটে যাবে। আর যদি প্রাইভেটে পড়তে চাই এটার ক্ষেত্রে টাকা-পয়সার ব্যাপার আছে। আমাকে তো টাকা রোজগার করতে হবে। আমার তো আর আগের মতো যৌবন নাই যে দিনে-রাতে পরিশ্রম করে ইনকাম করবো। আমার সংসারও চালাতে হবে। প্রাইভেট আমার জন্য কষ্টকর হবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর