,

ঢাকায় মঞ্চ মাতালেন শিল্পা শেঠি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকায় মঞ্চ মাতালেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। গতকাল শনিবার রাতে রাজধানীর বনানীতে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি। অ্যাওয়ার্ড দেওয়া ছাড়াও তিনি মঞ্চে পারফর্ম করেন।

শনিবার রাত ৯ টায় মঞ্চে ওঠেন শিল্পা। তিনি মঞ্চে উঠতেই হাজারো দর্শক করতালি দিয়ে তাকে স্বাগতম জানায়।

দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে শিল্পা বলেন, ‘সবার পুরস্কার পেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় অংশগ্রহণ করাটাও পুরস্কারের চেয়ে কম কিছু নয়।’ এরপর তিনি প্রায় ২৫ জন সফল ব্যবসায়ীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন তিনি।

অনুষ্ঠানে শিল্পার পাশাপাশি ইভান শাহরিরায় সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করেন আশনা হাবিব ভাবনা ও পূজা চেরি। এতে গান পরিবেশন করেন তাহসান খান। এছাড়াও দেশের শোবিজের অনেক তারকা এই আয়োজনে উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি