,

দোনেৎস্ক অঞ্চল থেকে সরে যাওয়ার আহ্বান জেলেনস্কির

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার সঙ্গে চলমান ভয়াবহ যুদ্ধের মুখে পূর্ব দোনেৎস্ক অঞ্চল থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শনিবার টেলিভিশনে দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলেনস্কি বলেন, বৃহত্তর ডনবাস অঞ্চলে, যেখানে দোনেৎস্ক এবং প্রতিবেশী লুহানস্কে হাজার হাজার লোক এখনো যুদ্ধে রয়েছে, তাদের সবাইকে দ্রুত সরে যেতে হবে।

যেসব স্থানীয়রা ওই এলাকা ছেড়ে যাবে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এখন যত বেশি লোক দোনেৎস্ক অঞ্চল ছেড়ে যাবে, সেখানে রুশ সেনাবাহিনীর কাছে হত্যা করার মতো তত কম লোক থাকবে।

এর আগে, ইউক্রেনের সেনাবাহিনী দাবি করে যে ওই অঞ্চলে গত শুক্রবার কমপক্ষে ১০০ রুশ সেনাকে হত্যা এবং সাতটি ট্যাংক ধ্বংস করা হয়েছে।

মূলত, ইউক্রেনের পূর্বে রাশিয়ার সঙ্গে সীমান্তবর্তী দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল ২০১৪ সালের পর থেকে নিয়ন্ত্রণ করছে কিয়েভবিরোধী সশস্ত্র বিদ্রোহীরা। সম্প্রতি ইউক্রেনে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ওই দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে সেখানে সেনা পাঠানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি