,

নীলফামারীতে বজ্রপাতে নিহত ২

news-image

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী সদর উপজেলায় ধানের জমিতে কাজ করার সময় পৃথক জায়গায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার বিকেল উপজেলার কচুকাটা ও চাঁদেরহাট এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কচুকাটা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মোখছেদুল ইসলাম (৫৫) ও রামনগর ইউনিয়নের চাঁদেরহাট আর্দশপাড়া গ্রামের রেদোয়ানুল ইসলাম (২২)। জমিতে হাল দেওয়ার সময় পাওয়ার ট্রলির দুই চালক আলম ও রশিদ আহত হন।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে বৃষ্টি হচ্ছিল। এ সময় তারা বৃষ্টিতে ভিজে জমিতে আমন চারা রোপণের জন্য হাল দিচ্ছিলেন এবং সেচের জন্য নালা তৈরি করছিলেন। হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই দুই কৃষক মারা যান। আহত হন দুজন। তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউপ বলেন, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরসহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর