,

গৃহবধূকে ‘ধর্ষণের চেষ্টা’, অভিযুক্তের পুরুষাঙ্গ আংশিক কর্তন

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার সময় লাভলু (৪৮) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ আংশিক কর্তনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পশ্চিম পশারীবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা, দুই সন্তানের জননী ওই গৃহবধূর সঙ্গে পশ্চিম পশারীবুনিয়া গ্রামের মুদি দোকানী লাভলু হাওলাদারের পরকীয়া সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। শুক্রবার গভীর রাতে ওই গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে লাভলু তার ঘরে ঢোকেন। এ সময় ওই গৃহবধূ কৌশলে লাভলুর পুরুষাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে পোচ দিয়ে কেটে ফেলার চেষ্টা করে। এতে লাভলুর পুরুষাঙ্গের আংশিক কেটে যায়। এ ছাড়া লাভলুকে ওই গৃহবধূ কুপিয়ে আহত করেন।

আহত লাভলুর চাচা মিলন হাওলাদার বলেন, লাভলুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক আলম জানান, ওই গৃহবধূর একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি