,

হিরো আলমের নামে সাংবাদিকের জিডি

news-image

বিনোদন প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তারকা বনে যাওয়া আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলমের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সাংবাদিক। আজ শনিবার বগুড়ার নন্দীগ্রাম থানায় এ মামলা করেন মো. এমদাদুল হক নামের এক সাংবাদিক।

জিডিতে ওই সাংবাদিক উল্লেখ করেন, তিনি দৈনিক সময়ের কাগজ ও দৈনিক আলোর পথ পত্রিকার প্রতিবেদক হিসেবে কাজ করেন। গত বুধবার তিনি ‘হিরো আলমকে শেষ বার সতর্ক করলেন নুসরাত’ শিরোনামে আলোর পথ পত্রিকার অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশ করেন। ওই দিন সন্ধ্যায় হিরো আলম তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কল করে তাকে সংবাদটি ডিলিট করতে বলেন। সংবাদটি ডিলিট না করলে হিরো আলম তাকে গালিগালাজ করেন ও তার সমস্যা করবে বলে হুমকি দেন।

বিতর্ক ও ঝামেলা পিছু ছাড়ছে না হিরো আলমের। সম্প্রতি তাকে ডেকে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যদিও হিরো আলম দাবি করেছেন ডিবি তাকে তুলে নিয়ে গিয়েছিল। ডিবি তার কাছ থেকে রবীন্দ্র সংগীত ও নজরুল গীতি গাইবেন না মর্মে মুচলেকাও নেয়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর