,

শ্রীলঙ্কায় নতুন অর্থায়নের পরিকল্পনা নেই: বিশ্বব্যাংক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সঙ্কট-বিধ্বস্ত শ্রীলঙ্কায় একটি পর্যাপ্ত সামষ্টিক অর্থনৈতিক নীতি কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত, নতুন অর্থায়নের পরিকল্পনা নেই বিশ্বব্যাংকের।

বিশ্ব ব্যাংকের মতে চলমান সংকট মোকাবেলায় সবার আগে একটি সামষ্টিক অর্থনৈতিক নীতি কাঠামো তৈরি করা অতীব জরুরি।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে শ্রীলঙ্কান সংবাদ মাধ্যম ডেইলি মিরর।

বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতি বিশ্বব্যাংক বলেছে, তারা শ্রীলঙ্কার জনগণের ওপর ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি এবং এর প্রভাব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তবে দেশটির সরকার সামষ্টিক অর্থনৈতিক নীতি কাঠামো তৈরি না করা পর্যন্ত নতুন করে অর্থায়ন করবে না বিশ্ব ব্যাংক।
বিশ্ব ব্যাংক বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন করে অর্থায়ন না করলেও ওষুধ, রান্নার গ্যাস, সার, স্কুলের শিশুদের জন্য খাবার এবং দরিদ্র পরিবারগুলোকে সাহায্য করার জন্য বিদ্যমান ঋণের অধীনে সহায়তা অব্যাহত থাকবে।

বিশ্বব্যাংক জানিয়েছে, জরুরি প্রয়োজন মেটানোর জন্য এখন পর্যন্ত দেশটিতে প্রায় ১৬০ মিলিয়ন মার্কিন ডলার তহবিল বিতরণ করা হয়েছে। এছাড়াও, এই সহায়তা দরিদ্রতম এবং সবচেয়ে দুর্বলদের কাছে পৌঁছানো নিশ্চিত করার জন্য বাস্তবায়নকারী সংস্থাগুলির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে বিশ্ব ব্যাংক। এদিকে শ্রীলঙ্কার সরকার জানিয়েছে, চলমান সংকট মোকাবেলায় আগামী ছয় মাসে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। যা জ্বালানি এবং প্রয়োজনীয় মৌলিক সামগ্রী আমদানিতে ব্যবহৃত হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না