,

আফগানিস্তানে খেলা চলাকালে স্টেডিয়ামে বিস্ফোরণ

news-image

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলাকালে মাঠে বিস্ফোরণ হয়েছে। দেশটির ক্রিকেট বোর্ডের (এসিবি) এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে ৪ জন আহত হয়েছে।

শুক্রবার কাবুল ক্রিকেট স্টেডিয়ামে ঘরোয়া লিগের খেলা চলাকালে এই বিস্ফোরণ হয়।

এসিবি’র প্রধান নির্বাহী নাসিব খান এক বিবৃতিতে জানিয়েছেন, ‘স্পাগিজা ক্রিকেট লিগে দুই দলের ম্যাচ চলাকালে বিস্ফোরণ হয়, এতে দর্শকসারিতে থাকা ৪ জন আহত হয়েছেন।’

কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, স্টেডিয়ামে গ্রেনেড বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর খেলা বন্ধ হয়ে গেলেও কিছু সময় পর ফের খেলা শুরু হয়।

গত ১৮ জুলাই থেকে চলছে আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগ (এসসিএল)। ৮ দলের এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৫ আগস্ট।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর