,

মা হচ্ছেন বিপাশা বসু!

news-image

বিনোদন ডেস্ক : মা হচ্ছেন বিপাশা বসু। আর এখবরে উচ্ছ্বসিত বাঙালি কন্যার অনুরাগীরা। এর আগেও অবশ্য বহুবার বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে এবার আর গুঞ্জন নয়, সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিপাশা বসুর অন্তঃসত্ত্বা হওয়ার খবর তার পরিবার সূত্রেই জানা গেছে। খুব শীঘ্রই বাবা-মা হওয়ার খবর বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নেবেন।

২০১৫ সালে ভূষণ প্যাটেলের ছবি ‘অ্যালন’-একসঙ্গে অভিনয় করেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। সেখান থেকেই বন্ধুত্ব, পরে প্রেম। এরপর ২০১৬ সালে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। বিয়ের ৬ বছর পর মা হতে চলার সুখবর শোনালেন বঙ্গ তনয়া বিপাশা। এবছর ষষ্ঠ বিবাহবার্ষিকীতে স্বামী করণের উদ্দেশ্যে বিপাশা লিখেছিলেন, ‘আমার চোখে মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য তোমায় ধন্যবাদ। যেদিন প্রথম তোমার সঙ্গে দেখা হয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত কোটি কোটিবার উজ্জ্বল হয়ে উঠেছি।’

অন্যদিকে, ইনস্টাগ্রামে করণ সিং গ্রেভারও বিয়ের ভিডিয়ো পোস্ট করে বিপাশার উদ্দেশ্যে লেখেন, ‘আমার হওয়ার জন্য এবং আমাকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান, সুখী এবং সবচেয়ে প্রিয় ব্যক্তি করার জন্য তোমকে ধন্যবাদ!’ করণ আরও লেখেন, ‘আমি প্রতি রাতে ঘুমতে যাই এই ভেবে যে আমি সম্ভবত তোমাকে আর ভালবাসতে পারব না। তারপর সকালে ঘুম থেকে উঠে অনুভব করি, গত রাতে আমি কতটা নির্বোধের মতো একথা ভেবেছিলাম। আমি অবশ্যই তোমাকে এখনও অনেক বেশি ভালবাসি! এটা একটা দুষ্ট চক্র! শুভ ষষ্ঠী বিবাহবার্ষিকী আমার ভালবাসা!’

শেষবার করণ সিং গ্রেভারকে ওয়েব সিরিজ ‘কবুল হ্যায় ২.০’-তে দেখা গিয়েছিল। আর বিপাশা অভিনয় করেন ক্রাইম থ্রিলার ‘ডেঞ্জারাস’।

প্রসঙ্গত, বি-টাউনে ‘আগমনী’ হাওয়া বইছে। খুব শীঘ্রই মা হবেন সোনম কাপুর, আলিয়া ভাট। আর এর মাঝেই বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর মিলল। তবে ঠিক কবে বিপাশা এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন এখন সেটাই দেখার। সূত্র: জি নিউজ

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না