,

অক্টোবরে মিথিলার নতুন সিনেমা

news-image

বিনোদন প্রতিবেদক : জুন, জুলাই ও আগস্ট- এই তিন মাস দুই বাংলার অভিনেত্রী মিথিলাকে তার অফিসিয়াল কাজে দেশের বাইরে সময় কাটাতে হচ্ছে। তিনি ‘ব্র্যাক’-এ দীর্ঘদিন যাবৎ চাকরি করে আসছেন। যে কারণে অভিনয়ে চাইলেই নিয়মিত থাকা তার সম্ভব হয়ে ওঠে না।

সর্বশেষ তার অভিনীত মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা হচ্ছে বাংলাদেশে ‘অমানুষ’ এবং কলকাতায় ‘আয় খুকু আয়’। মূলত ‘অমানুষ’ সিনেমা মুক্তির মধ্য দিয়েই সিনেমায় অভিষেক হলো মিথিলার। এই দুটি সিনেমা মুক্তির সময় তিনি দেশের বাইরে অর্থাৎ তানজানিয়া ছিলেন। যে কারণে কোনো সিনেমারই প্রচারণার সময় মিথিলা থাকতে পারেননি বিধায় কিছুটা মন খারাপও হয়েছিল তার।

কদিন আগে তানজানিয়া থেকে কলকাতায় গিয়েছিলেন। মিথিলা জানান, এরই মধ্যে তিনি আবারও তানজানিয়াতে গিয়েছেন। সেখান থেকে আগস্টে ঢাকায় এলেও অক্টোবরের আগে নতুন সিনেমায় তার কাজ করা হয়ে উঠছে না। আগামী অক্টোবরে মিথিলা লুবনা শারমিনের পরিচালনায় ‘নলিয়া ছড়ির সোনার পাহাড়’ সিনেমায় অভিনয় করবেন। মিথিলা বলেন, ‘আগামী অক্টোবরের আগে আমার কোনো শিডিউল নেই সিনেমায় কাজ করার। পরিচালক জেনেবুঝেই আমার শিডিউল নিয়েছেন আগামী অক্টোবরে। গল্পটা আমার কাছে ভালো লেগেছে। আশা করছি কাজটিও বেশ যত্ন নিয়েই হবে।’

এদিকে তানজানিয়ায় যাওয়ার আগে মিথিলা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘কাজল রেখা’ সিনেমার কাজে অংশ নিয়েছেন। এতে মিথিলা কংকন দাসী চরিত্রে অভিনয় করেছেন

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি