,

বাংলাদেশি মিউজিক ভিডিওতে আবারও নারগিস ফাখরি

news-image

বিনোদন প্রতিবেদক : সংগীতশিল্পী আনিকার কণ্ঠে আসছে টিএম রেকর্ডসের নতুন গান ‘পালাবি কোথায়’। গানটির মধ্য দিয়ে আবারও বাংলাদেশের গানে মডেল হিসেবে হাজির হচ্ছেন বলিউড নায়িকা নারগিস ফাখরি।

তাপসের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন তাপস ও অ্যাপিরাস। অন্যদিকে ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ।

মুম্বাইয়ে নতুন এই গানটির চিত্রধারণ হয়। ২৬ জুলাই প্রকাশিত হয়েছে গানটির ফার্স্টলুক টিজার। গানের গায়িকা আনিকা বলেন, ‘এ গানটি আমার মিউজিক ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রোডাকশান। আশা করছি শ্রোতারা আমাকে নিরাশ করবেন না।’

নতুন গানে আনিকা ও নারগিস ফাখরির এ নতুন কেমিস্ট্রি শ্রোতাদের মাঝে আলোড়ন তুলবে। খুব শিগগির ‘পালাবি কোথায়’ গানটি মুক্তি পেতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি