,

গোতাবায়ার নামে সিঙ্গাপুরে মামলা, গ্রেপ্তারের আরজি

news-image

অনলাইন ডেস্ক : দেশ ছেড়ে পালানো সাবেক শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের নামে সিঙ্গাপুরে মামলা করেছে একটি আন্তর্জাতিক অধিকার সংগঠন। শ্রীলংকায় কয়েক দশকের গৃহযুদ্ধে ‘বিতর্কিত’ ভূমিকার জন্য তাকে গ্রেপ্তারের আরজি জানিয়েছে বাদীপক্ষ।

গত শনিবার সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের কাছে ৬৩ পৃষ্ঠার অভিযোগে ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট (আইটিজেপি) বলেছে, শ্রীলংকার ২৫ বছরব্যাপী গৃহযুদ্ধে জেনেভা কনভেনশনের শর্তগুলো লঙ্ঘন করেছেন রাজাপাকসে। ওই সময় তিনি দ্বীপরাষ্ট্রটির শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা ছিলেন।

সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের দপ্তরে গোতাবায়ার বিরুদ্ধে আনা অভিযোগনামার কপি হাতে পেয়েছে রয়টার্স। তাতেই ওই অপরাধের জন্য গোতাবায়াকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে বলা হয়েছে।

দক্ষিণ আফ্রিকাভিত্তিক অধিকার সংগঠন আইটিজেপি যুক্তি দেখিয়ে বলেছে, সর্বজনীন আইনগত অধিকার বা এখতিয়ারের আওতায় সিঙ্গাপুরে গোতাবায়া রাজাপাকসের অপরাধের বিচার হওয়া বাঞ্ছনীয়।

শ্রীলংকায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জেরে টানা কয়েক মাসের বিক্ষোভের পর গত ১৩ জুলাই সিঙ্গাপুরে পালিয়ে যান তৎকালীন লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এর পরদিনই ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি।

সিঙ্গাপুরে গোতাবায়ার নামে অভিযোগের খসড়া প্রস্তুতে কাজ করেছেন আইনজীবী আলেকজান্দ্রা লিলি ক্যাথার। জার্মানির বার্লিন থেকে ফোনে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘যেসব অপরাধ সংঘটিত হয়েছে সে সম্পর্কে যাচাই করা তথ্য এমনকি প্রশ্নবিদ্ধ ওই ব্যক্তি; যিনি এখন সিঙ্গাপুরে আছেন, তার সঙ্গে বাস্তবিকভাবে সম্পৃক্ত প্রমাণের ভিত্তিতে অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে।’

‘এ অভিযোগে সিঙ্গাপুরের সামনে নিজস্ব আইন এবং নিজস্ব নীতিতে মানবাধিকারের পক্ষে উঠে দাঁড়ানো এবং ক্ষমতায় থাকা মানুষজনকে এর মর্ম বুঝিয়ে দেওয়ার চমৎকার সুযোগ বাস্তবিক পক্ষেই আছে।’

এ বিষয়ে গোতাবায়ার মন্তব্য জানার জন্য সিঙ্গাপুরে শ্রীলংকান হাইকমিশনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তিনি এর আগে শ্রীলংকায় গৃহযুদ্ধের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না