,

গাজীপুরে কারখানার এসি বিস্ফোরণে নিহত ২

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এলিগ্যান্ট গ্রুপের ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেড কারখানা মেরামতের সময় ‘ক্যারিয়ার’ কোম্পানির পাঁচটন ওজনের একটি এসি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান সাগর (২২) ও এসি মেরামতকারী প্রতিষ্ঠানের কর্মী সোহেল। সাগরের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানার কালিদাসপুরে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এস এম আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারখানায় মেরামতের কাজ করছিলেন সাগর ও সোহেল। এ সময় আকস্মিকভাবে এসি বিস্ফোরণে তাদের দেহ ক্ষতবিক্ষত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। এ ঘটনায় কেউ আহত হননি। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর