,

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশি নিহত

news-image

দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে ও স্ট্রোক করে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে জোহানেসবার্গ শহরের ব্রাকপান নামক স্থানে নিজ দোকানে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন শুভ(২৪) ও আরিফ(২৩)। তাদের দুজনের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে।

প্রত্যক্ষদর্শী দেলোয়ার হোসেন জানান, ‘গতকাল রাত ৮টার দিকে দোকান বন্ধের ঠিক আগ মুহুর্তে কয়েকজনের একটি ডাকাত দল বাহিরে থেকে ফাকা গুলি করে দোকানে প্রবেশ করে। এ সময় প্রবাসী শুভ, আরিফ এবং হাসান নিজেদের সুপার মার্কেটে ব্যবসা করছিলেন। ডাকাতদল শুভ এবং হাসানকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে শুভ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে হাসানের গায়ে গুলি লাগেনি।

এ সময় ডাকাতদল দোকানে থাকা নগদ অর্থ এবং মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়। চোখের সামনে এমন দৃশ্য সহ্য করতে পারেনি আরিফ। এতে স্ট্রোক করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

খবর পেয়ে আশেপাশের প্রবাসি বাংলাদেশিরা ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে পুলিশ আসলেও মধ্যরাত পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেতে পারেনি পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য