,

পাকিস্তান দূতাবাসের অসৎ উদ্দেশ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা এক করে ফেসবুকে পোস্ট করার ক্ষেত্রে দেশটির ঢাকাস্থ দূতাবাসের কোনো ‘অসৎ উদ্দেশ্য নেই’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে দূতাবাসের ফেসবুক পেজের সেই পোস্টটি সরিয়ে নিতে আপত্তি জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

‘ডিএইচ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন’ উপলক্ষে রোববার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. মোমেন এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের কোনো ধরনের অসৎ উদ্দেশ্য নেই। আমরা তাদের বলেছি যে, এখানে এটি বাদ দিলেই ভালো হয়। তবে পাকিস্তান হাইকমিশন বলছে যে, তাদের দেশের পতাকা এবং অন্য দেশের পতাকা একসঙ্গে মিলিয়ে তারা এ ধরনের ছবি তৈরি করে থাকে।’

গত ২১ জুলাই বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ফেসবুক পেজে ওই পোস্ট করে ঢাকায় পাকিস্তান হাইকমিশন। যা পরে তাদের ফেসবুকের কাভার পেজেও ব্যবহার করা হয়।

এ নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাইকমিশনকে বাংলাদেশের পতাকার ছবি নামিয়ে নিতে বলা হয়।

এর মধ্যে রোববার (২৪ জুলাই) দুপুরে নিজেদের ফেসবুকের কাভার পেজ থেকে বাংলাদেশের পতাকা সরিয়ে নেয় পাকিস্তান হাইকমিশন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর