,

ইরানে বন্যায় মৃত বেড়ে ২২

news-image

অনলাইন ডেস্ক : ইরানে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে এসব প্রাণহানির ঘটনা ঘটে। আজ রোববার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে গত শুক্রবার বন্যায় ১৮ জনের মৃত্যুর খবর দিয়েছিল রয়টার্স।

ফারসের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান খলিল আবদুল্লাহি বলেন, আকস্মিক বন্যায় কমপক্ষে একজন নিখোঁজ রয়েছে। বন্যায় ১৫টি গাড়ি ডুবে গেছে এবং কবলিত এলাকা থেকে আরও ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে ব্লুমবার্গের প্রতিবেদনে তিনজন নিখোঁজ থাকার কথা উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় শোক দিবস পালনের ঘোষণা দিয়েছেন ফারস প্রদেশের গভর্নর।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইরানে আকস্মিক বন্যায় অন্তত ২২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা। তারা জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী শিরাজ থেকে ১৭৪ কিলোমিটার পূর্বে ইস্তাহবান শহরে জরুরি বিভাগের ১৫০ জন কর্মী এবং আকাশপথে দায়িত্বপালন করা পৃথক একটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

গত এক দশকে বারবার খরার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। একইসঙ্গে কয়েক বছর ধরে নিয়মিত আকস্মিক বন্যা পরিস্থিতিও তৈরি হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের মতে অসময়ে কোথাও খরা, কোথাও বন্যা পরিস্থিতি আসলে জলবায়ু পরিবর্তনের কারণেই হচ্ছে।

এর আগে ২০১৯ সালে ভয়াবহ বন্যায় দেশটির দক্ষিণাঞ্চলে কমপক্ষে ৭৬ জনের মৃত্যু হয়। সে সময় প্রায় ২০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। গত জানুয়ারিতে ফারস প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় দুজনের মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি