,

পাকিস্তান হাইকমিশনকে ফেসবুক থেকে বাংলাদেশের পতাকা সরানোর নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন ফেসবুকে যে ছবি প্রকাশ করেছে, সেই ছবি নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পক্ষ থেকে পাকিস্তান হাইকমিশনকে ওই ছবিটি সরাতে বলা হয়েছে। তবে শনিবার রাত পৌনে ৩টার সময়ও নিজেদের ফেসবুক পেজ থেকে ছবিটি সরায়নি পাকিস্তান হাইকমিশন।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজের ‘কাভার ফটো’তে পতাকার ছবিটির বিষয়ে জানার পর বিকেলে ছবিটি মুছে ফেলতে বলা হয়েছে। পাকিস্তান হাইকমিশন ছবিটি সরিয়ে ফেলবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছে।

এর আগে ২১ জুলাই বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে নিজেদের ফেসবুকে একটি ছবি প্রকাশ করে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন পতাকাবিধির সুস্পষ্ট লঙ্ঘন করেছে। তাই ছবি নামালেই চলবে না। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র প্রতিবাদ জানানো উচিত।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি