,

ইউটিউবে ভিউ কমে যাওয়ায় যুবকের আত্মহত্যা!

news-image

অনলাইন ডেস্ক : ইউটিউব চ্যানেলে ভিউ কমে যাওয়ায় চার তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ২৩ বছর বয়সী এক যুবক। গতকাল বৃহস্পতিবার সকালে ভারতের হায়দরাবাদের সাইদাবাদ থানা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম সি ধিনা। তিনি মা-বাবার সঙ্গেই থাকতেন এবং গোয়ালিয়রের আইআইআইটিএম-এ একটি কোর্স করছিলেন।

আত্মঘাতী যুবকের মা জানান, তার ছেলের একটি ইউটিউব চ্যানেল ছিল। কিছুদিন ধরেই ওই চ্যানেলে ভিউ কমে যাচ্ছিল। এ নিয়ে অবসাদে ভুগছিলেন ওই যুবক। এ ছাড়াও একাকীত্ব তাড়া করছিল তাকে।

পুলিশ জানায়, ওই যুবক ইউটিউবে ভিডিও গেমের বিভিন্ন দৃশ্য আপলোড করতেন। অবসাদে ভুগে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে ওই যুবকের লেখা একটি সুইসাইড নোট ইন্টারনেটে ভাইরাল হয়েছে। তাতে লেখা, ক্যারিয়ার নিয়ে বাবা-মায়ের কাছ থেকে যথেষ্ট দিক-নির্দেশনা পাননি তিনি। এ নিয়ে বিরক্ত ছিলেন ওই যুবক। তবে সুইসাইড নোটটি আদৌ তার কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি