,

দক্ষিণ আফ্রিকায় ট্রানজিট নিতে বাংলাদেশিদের লাগবে ই-ভিসা!

news-image

নূরুল আলম,দক্ষিণ আফ্রিকা : বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের দক্ষিণ আফ্রিকা হয়ে অন্য দেশে যেতে ই-ভিসা লাগবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে ই-ভিসা না থাকলে দক্ষিণ আফ্রিকার কোন এয়ারপোর্টে ট্রানজিট নিতে পারবেন না বাংলাদেশি যাত্রীরা। একই নির্দেশনা পাকিস্তানি পাসপোর্ট ধারীদের জন্যও। আগামী ১ আগস্ট থেকে এই নির্দেশনা কার্যকর করবে দেশটি।

সম্প্রতি জোহানেসবার্গ এয়ারপোর্টে কিছু সংখ্যক বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিককে আটক করে অভিবাসন কর্মকর্তারা। তারা পার্শ্ববর্তী দেশের ভিসা নিয়ে জোহানেসবার্গ এয়ারপোর্টকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছিল। সেখান থেকে অবৈধভাবে দক্ষিণ আফ্রিকায় অনুপ্রবেশের চেষ্টা করলে অভিবাসন কর্মকর্তারা তাদের আটক করেন। যা কিনা আফ্রিকার বিভিন্ন গণমাধ্যমে ঢালাওভাবে প্রচার এবং প্রকাশ পায়। এরপর নড়েচড়ে বসে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারই ফল হিসেবে শুধুমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানি নাগরিকদের জন্য জারি হয় এই কঠোর নির্দেশনা।

এতে দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা তেমন কোন ক্ষতির সম্মুখীন না হলেও পাশ্ববর্তী দেশ সোয়াজিল্যান্ড, বোতসোয়ানা, লেসোথু, মোজাম্বিকসহ সাউদার্ন আফ্রিকার দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিপাকে পড়বেন। কোন কারণে ট্রানজিট ভিসা পেতে সমস্যা হলে তাদের দেশে আসা যাওয়া বা অন্য দেশে যাওয়া কঠিন হয়ে পড়বে। কারণ সাধারণত এসব দেশের নাগরিকরা আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ট্রানজিট হিসেবে দক্ষিণ আফ্রিকার বিমানবন্দর ব্যবহার করে থাকেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না