,

অমুসলিম সাংবাদিককে মক্কায় প্রবেশে সহযোগিতা, সৌদি নাগরিক আটক

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র মক্কা নগরীতে গোপনে অমুসলিম ব্যক্তিকে প্রবেশে সহযোগিতা করায় এক সৌদি নাগরিককে আটক করেছে দেশটির সরকার। আজ শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মক্কা অঞ্চলের পুলিশের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অমুসলিম সাংবাদিককে পবিত্র শহরে প্রবেশের ব্যবস্থা করে দেওয়ার কাজে জড়িত থাকার অভিযোগে এক সৌদি নাগরিককে আটক করা হয়েছে। অভিযুক্তকে পাবলিক প্রসিকিউশনের কাছে রেফার করা হয়েছে।

পুলিশের ওই মুখপাত্র আরও বলেছেন, অভিযুক্ত সৌদি নাগরিক যুক্তরাষ্ট্রের অমুসলিম সাংবাদিককে মুসলমানদের জন্য উন্মুক্ত একটি রাস্তা দিয়ে মক্কায় নিয়ে গিয়েছিলেন। দেশটিতে অমুসলিমদের পবিত্র এলাকায় প্রবেশ নিষিদ্ধ এবং ঘটনাটি সেই বিধি-নিষেধের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি সৌদিতে আসা দর্শনার্থীদের দেশের আইন মেনে চলতে পরামর্শ দেন।

এর আগে গত সোমবার নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে পবিত্র নগরী মক্কা, গ্র্যান্ড মসজিদ এবং জাবালে রহমত পাহাড়ে উঠে সংবাদ পরিবেশন করেন ইসরায়েলি টেলিভিশন সাংবাদিক গিল তামারি। এরপর বিশ্বজুড়ে ব্যাপক তোপের মুখে পড়েন তিনি। এর কয়েকদিন যেতে না যেতেই নতুন ঘটনা ঘটলো।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর