,

পরীমণি ও হানিফ সংকেতের পর এবার মেহজাবীন

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের শোবিজ তারকাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেসবুকে প্রথম ১ কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেন চিত্রনায়িকা পরীমণি। তার বর্তমান ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ১৫ মিলিয়ন। তার পর দেশের নন্দিত উপস্থাপক, পরিচালক ও লেখক হানিফ সংকেতও ১কোটির মাইল ফলক স্পর্শ করেন। তার বর্তমান ফলোয়ারর সংখ্যা ১০ মিলিয়ন।

এই দুই জনের পর এই কোটির মাইলফলক স্পর্শ করলেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। মঙ্গলবার তার ফেসবুকে গিয়ে দেখা যায় অনুসারীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। এখন তার ফেসবুকে পেজে ফলোয়ার সংখ্যা ১০ মিলিয়ন।

এক কোটি ফলোয়ার হওয়ায় সবার পৃতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী। মেহজাবীন বলেন, ‘২০১১ সালের ১১ মার্চ পেজটি চালু করেছি। ভক্তরা সব সময় আমাকে চলার পথে সহযোগিতা করেছেন। তাঁদের কোটি ভালোবাসা আমাকে আরও অনেক বেশি ভালো কাজে অনুপ্রাণিত করবে। এত মানুষের ভালোবাসা এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আশা করছি, আগামীতে সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যাব।’

এদিকে ১ কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে রয়েছেন। তারা হলেন চিত্রনায়িকা পূর্ণিমা ও গায়ক-অভিনেতা তাহসান খান।তাদের দু’জনেরই অনুসারী সংখ্যা এখন ৯৮ লাখ।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর