,

বিএনপির জন্য ‘অপেক্ষা’ করব: সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদন : নির্বাচন কমিশন দুই দফায় বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু কোনোবারই ইসির ডাকে সাড়া দেয়নি দলটি। তবু অপেক্ষায় থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা বিএনপির জন্য ওয়েট করব।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলমান সংলাপের আজ চতুর্থ দিন। এতে বিকাল ৩টায় অংশ নেওয়ার কথা ছিল বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির। কিন্তু দলটি শুরু থেকে তা প্রত্যাখ্যান করে আসছে। বিএনপির একটিই কথা— এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। আর সংলাপ তো প্রশ্নই আসে না।

গণতন্ত্রী পার্টির সংলাপ শেষে সাংবাদিকরা জানতে চাইলে সিইসি বলেন, ‘ইসির প্রতি অনাস্থা আছে বা নাই— দুটোই। আপনারা তো পেপারেই দেখেছেন একটা দলের হয়তো অনাস্থা আছে। আবার আমাদের সঙ্গে যারা বসছেন, তাদের প্রত্যেকের আমাদের (ইসি) প্রতি আস্থা আছে।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, সব দলই ইতিবাচক। সবাই ঐক্যের কথা বলছেন। ঐক্য হতেও পারে, নাও হতে পারে। আমাদের প্রয়াস অব্যাহত রাখব।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি