,

স্ত্রীকে নিয়ে ‘বাজে মন্তব্য’, রাগে তিন সহকর্মীকে গুলি করে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : ভারতের এক পুলিশ সদস্য তার তিন সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন। তার অভিযোগ, সহকর্মীরা তার স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন। তাই রাগের বশে গুলি চালিয়েছেন সহকর্মীদের ওপর। রাজধানী দিল্লিতে কর্মরত আছেন ওই অভিযুক্ত পুলিশ সদস্য।

গতকাল সোমবার দিল্লির হায়দারপুরের একটি পানির ট্যাংকির কাছে এ ঘটনা ঘটে। পুলিশের কাছে আত্মসমর্পণও করেন অভিযুক্ত প্রবীণ রাই। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে গতকাল এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিকিম পুলিশের ওই সদস্যরা রিজার্ভ ফোর্স হিসেবে দিল্লিতে পানির ট্যাংকির নিরাপত্তায় ডিউটিরত ছিলেন। প্রবীণ রাইয়ের বাড়ি ভারতের সিকিম রাজ্যে বলে জানা গেছে।

ভারতীয় পুলিশের ডেপুটি কমিশনার প্রণব ত্যায়াল বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিকিম পুলিশের তিনজন গুলিবিদ্ধ। দুজন ঘটনাস্থলেই নিহত হন। একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

নিজের স্ত্রীর সম্পর্কে ‘অনাকাঙ্খিত বিষয়ে’ মন্তব্য করে মানসিকভাবে আঘাত করায় সহকর্মীদের গুলি করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন প্রবীণ রাই।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না