,

ত্রিদেশীয় সম্মেলনে অংশ নিতে তেহরানে এরদোয়ান, আসছেন পুতিন

news-image

অনলাইন ডেস্ক : সিরিয়া ইস্যুতে ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে ইরান, তুরস্ক ও রাশিয়ার নেতারা। এরই মধ্যে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও তেহরানের এই সম্মেলনে আসার কথা রয়েছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এটিই হতে যাচ্ছে পুতিনের প্রথম বিদেশ সফর।

এমন সময় পুতিন তেহরান সফর করতে যাচ্ছেন, যখন গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘ইরান রাশিয়ার কাছে ড্রোন বিক্রি করতে চাইছে যেগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হবে।’

এ ছাড়া সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের বিচ্ছিন্নতাবাদী কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো আশ্রয় নিয়েছে বলে অভিযোগ তুলে সেখানে ২০১৬ সাল থেকে বেশ কয়েকবার সামরিক অভিযান চালিয়েছে তুরস্ক। ইরান এরই মধ্যে সতর্ক করে দিয়ে বলেছে, সিরিয়ায় তুরস্কের যেকোনো আগ্রাসন গোটা অঞ্চলকে অস্থিতিশীল করবে।

সিরিয়া সরকার বারবার সেদেশের উত্তরাঞ্চলে তুর্কি আগ্রাসনের নিন্দা জানিয়েছে। রাশিয়া আবার আগ্রাসন চালানো থেকে বিরত থাকতে আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর