,

টুটুলের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন প্রথম স্ত্রী তানিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে বিচ্ছেদ হয়েছে সংগীতশিল্পী এস আই টুটুলের। ২০২১ সালে এই বিচ্ছেদ হলেও বিষয়টি এতদিন প্রকাশ পায়নি। সম্প্রতি টুটুলের দ্বিতীয় বিয়ের খবর পাওয়া যায়। এরপরই সামনে আসে তাদেরর বিচ্ছেদের খবর।

যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন এই সংগীতশিল্পী। টুটুলের নতুন সংসার নিয়ে শুভ কামনা জানিয়েছেন তার সাবেক স্ত্রী তানিয়া।

তানিয়া আহমেদ বলেন, ‘খবরটি আমিও শুনেছি। ও (টুটুল) ভালো থাকুক। তার জন্য শুভকামনা রইল। সে যদি ভালো থাকে তাহলে আমার সন্তানরাও ভালো থাকবে। সুতরাং তার ভালো থাকাটা আমার জন্য জরুরি। তার জন্য দোয়া রইল।’

বিচ্ছেদ নিয়ে তানিয়া আহমেদ বলেন, ‘সে (টুটুল) গানের মানুষ। তার জীবনধারণটা একটু অন্যরকম। সে জায়গাটায় হয়তো আমাদের দূরত্ব হয়েছে। সবচেয়ে বড় কথা এটা আমাদের দুজনের একান্তই ব্যক্তিগত বিষয়। এখানে তো আর সব বলার কিছু নাই।’

১৯৯৯ সালে ঘর বাঁধেন এস আই টুটুল ও তানিয়া আহমেদ। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গত ৫ বছর আলাদা থাকার পর ২০২১ সালে এই তারকা দম্পতির বিচ্ছেদ ঘটে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর