,

নড়াইলে বিশৃঙ্খলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : নড়াইলে বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না। কয়েকজন বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করা হয়েছে। তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সহযোগী সংগঠনটি।

মন্ত্রী বলেন, নড়াইলে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে হামলার ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ-র‌্যাব মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কয়েকজন বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করা হয়েছে। তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া যে যুবকের ফেসবুক থেকে ছড়ানো হয়েছে তাকেও গ্রেফতার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে বিশৃঙ্খলার মাধ্যমে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় আমরা সেগুলো করতে দেবো না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না