বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দারিদ্রতার কারণে বাংলাদেশিরা দেশ ছাড়ছে : জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্কদরিদ্রতার কারণে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে গিয়ে পাচারকারীদের হাতে পড়ছে বাংলাদেশিরা। অপরদিকে মিয়ানমারের মানুষ জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালাতে গিয়ে মানবপাচারকারীদের খপ্পরে পড়ছে।

সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার কাউন্সিলের সভায় ‘অভিবাসীদের মানবাধিকার’ শীর্ষক এক আলোচনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জেইদ রাআ’দ আল হুসেন এ কথা বলেন।

রাআ’দ বলেন, অনেক বছর ধরেই মিয়ানমার ও বাংলাদেশ ছেড়ে আসা মানুষরা পাচারকারীদের খপ্পরে পড়ছে। ভূমধ্যসাগর ও দক্ষিণপূর্ব এশিয়ার সাগরে সৃষ্ট সংকটের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়, যা এড়ানো অসম্ভব।

গত মাসে থাইল্যান্ডে মানবপাচারকারীদের ওপর অভিযান চালানোর পর থেকে মানুষের দেশ ছেড়ে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। ওই সময় অভিবাসী বোঝাই নৌকা মাঝসাগরে ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। নিকটবর্তী দেশের সমুদ্রের তীর থেকে অভিবাসীবাহী নৌকা তাড়িয়ে দেওয়া হয়। ওই সময় সমুদ্রেই মারা যায় কয়েকশ অভিযাত্রী।

থাইল্যান্ড ও মালয়েশিয়ায় কয়েকটি গণকবর পাওয়া যায়। পাচারকারী ও জিম্মিকারীদের হাতে নির্যাতনের শিকার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের এসব স্থানে কবর দেওয়া হয়েছে। জানা গেছে, কবরে পাওয়া লাশগুলো বেশির ভাগ মিয়ানমারের সংখ্যালঘু মুসলমানদের।

মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাইকমিশনার জেইদ রাআ’দ আল হুসেন বলেন,  মিয়ানমারের নাগরিকত্ব থেকে বঞ্চিত দেশটির সংখ্যালঘু ১৩ লাখ রোহিঙ্গা মুসলমান। বাসস্থান, কৃষি জমির অধিকার, চাকরিসহ সব ধরনের নাগরিক সুবিধা থেকে তারা বঞ্চিত।

হুসেন বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর মাধ্যমে হত্যা, গুম, গণগ্রেফতার, নির্যাতন ও যৌন নির্যাতনের শিকার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানরা।

হাইকমিশনার জেইদ রাআ’দ আল হুসেন আশঙ্কা করেন নির্যাতনের শিকার রোহিঙ্গারা আফগানিস্তান ও পাকিস্তানের তালেবানদের দেওয়া সাম্প্রতিক বিবৃতির মাধ্যমে জঙ্গিবাদে আকৃষ্ট হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা