,

মনপুরায় ভেসে এলো ইঞ্জিনবিহীন বিদেশি নৌযান, মালামাল লুট

news-image

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাসন ও মনপুরার সিমান্তবর্তী ঢালচর ইউনিয়নের চরনিজাম সংলগ্ন বঙ্গোপসাগর মোহনার চরে দুইদিন ধরে আটকে আছে নাবিকবিহীন ও ইঞ্জিনবিহীন পাথর বোঝাই ‘আল কুবতান’ নামের একটি নৌযান। অরক্ষিত থাকায় জেলে ও আশপাশের লোকজন নৌযানটির মালামাল লুট করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঢালচর ইউনিয়নের চরনিজামের পূর্বপাশে চরে আটকে পরে বিদেশি নৌযান ‘আল কুবতান’। নাবিকবিহীন বিশাল আকৃতির নৌযানটির উপরের অংশ খোলা। নৌযানটি পাথর বোঝাই করা। এছাড়া একটি ভেকু মেশিন, পাথর ভাঙ্গার মেশিন ও অন্যান্য দামি জিনিসপত্র রয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভেসে আসা বিদেশি নৌযান ‘আল কুবতান’ থেকে ট্রলারে করে গুরুত্বপূর্ণ মালামাল লুট করছে স্থানীয় প্রভাবশালী মহল। ইতোমধ্যে প্রায় অর্ধকোটির মালামাল লুট করা হয়েছে বলে তাদের ধারণা। দ্রুত নৌযানটি সুরক্ষা করতে না পারলে এর সব মালামাল তারা নিয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা। স্থানীয়রা ধারণা করছেন নৌযানটিতে কয়েক কোটি টাকার মালামাল করেছে।

ঢালচরের ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার জানান, বিচ্ছিন্ন চরনিজামের পূর্বপাশের চরে আটকে আছে নৌযানটি। সাগর উত্তাল থাকায় যাওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয়রা খবরটি জানালে তা প্রশাসনকে অবহিত করা হয়। শুক্রবার কোস্টগার্ডের একটি টিম সেখানে পৌঁছেছে।

চর মানিকা জোনের কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার এনামুল হক জানান, শুক্রবার দুপুরে বিদেশি জাহাজের বার্জ আল কুবতানের তদারকি করতে চরমানিকা কোস্ট গার্ডের একটি টিম ঘটনাস্থলে রয়েছেন।

চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান জানান, জাহাজটির ব্যাপারে প্রদক্ষেপ নিতে বৃহস্পতিবার রাতেই নেভী, কোস্টগার্ড ও নৌপুলিশকে অবহিত করা হয়েছে। সাগর উত্তাল থাকায় জাহাজটি হেফাজতে নিতে দেরি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না