,

আবারও প্রাণ নিল ডিএনসিসি’র ময়লার গাড়ি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাফরুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় সাব্বির আহমেদ রকি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও দুইজন। আজ বুধবার বিকেল ৫টার দিকে রাজধানীর কাফরুল স্টাফ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে স্টাফ কলেজের সামনে দিয়ে রকি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ডিএনসিসি’র একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে। ময়লার গাড়িটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ঢাকার দুই সিটির ময়লার গাড়িগুলো রাস্তায় বেপরোয়াভাবে চলাচল করে। এ কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কেড়ে নিচ্ছে তাজা প্রাণ।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর