,

ঢাকায় ফিরছে মানুষ, ঘাটে নেই ভোগান্তি

news-image

রাজবাড়ী প্রতিনিধি : প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে আবারও কর্মজীবনে ফিরতে শুরু করেছে মানুষ। ভোর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীদের চাপ বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ আরও বেড়ে যায়।

আজ বুধবার আড়াইটার দিকে দৌলতদিয়া ঘাট প্রান্তে এমন চিত্র দেখা যায়। তবে রাজধানীগামী যাত্রীরা জানাচ্ছেন, ঘাট এলাকায় চাপ থাকলেও কোনো ভোগান্তি ছাড়াই পদ্মা পার হতে পারছেন তারা।

ঘাট সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরির সংখ্যা কম থাকায় মাঝে মধ্যেই ফাঁকা থাকছে ঘাট। ফলে অনেক সময় ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে রাজধানীমুখী যানবাহনের চালক ও যাত্রীদের। যাত্রীবাহী বাসের তুলনায় ছোট যানবাহনের চাপ বেশি রয়েছে। এদিকে, পদ্মার তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে যাত্রী আনিস, কালাম, সজিবসহ কয়েকজন বলেন, আগের মতো আর দৌলতদিয়া ঘাটে যানজট বা সিরিয়ালে ঘণ্টার পর ঘণ্টা থাকতে হচ্ছে না। ফেরি কম থাকায় কিছু সময় ফেরির জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। ঈদের আগে ভাল মতো এসেছেন। আবার এখন ভালমতো যেতে পারছেন।

মোটরসাইকেল আরোহী সোহান, আমিনুল ইসলাম ও মোস্তফা বলেন, মোটরসাইকেল নিয়ে তারা চলাচল করতে স্বাচ্ছন্দ্যেবোধ করেন। খরচ ও সময় দুটোই সাশ্রয় হয়। ঈদের আগে নিরাপদে বাড়ি ফিরেছিলেন। এখন আবার নিরাপদেই কর্মস্থলে ফিরছেন। তেমন কোনো ভোগান্তি হয়নি। দৌলতদিয়া ঘাটে এসে সরাসরি ফেরিতে উঠতে পারছেন। তবে ঘাটে ফেরি না থাকায় কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে।

বাস চালক মানিক হোসেন বলেন, দৌলতদিয়ায় এখন আর ভোগান্তি নেই। গাড়ির সিরিয়াল নেই, গাড়ির সংখ্যা কমে যাওয়ায় ফেরিতে উঠতে ভোগান্তির দিন শেষ করেছে পদ্মা সেতু।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, এ রুটে নয়টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। যানবাহনের সংখ্যা বাড়লে ফেরিও বাড়ানো হবে। যানবাহনের চাপ এখন কম। তারপরও পদ্মা নদীতে তীব্র স্রোত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর