সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আরো ৫১ ডেঙ্গু রোগী হাসপাতালে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৩৯ জন ভর্তি হয়েছে। তবে, ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কোন রোগী ভর্তি ১২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১২৬ জন এবং অন্যান্য বিভাগে ৪৩ জন রোগী ভর্তি রয়েছে।

এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি ১ হাজার ৫২৮ জন এবং ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৩৫৮ জন ।

তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে গত ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

২০২১ সালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন, মারা গেছেন ১০৫ জন।