,

আমার গ্রামে কোরবানির মাংস বিতরণের জন্য মানুষ পাইনি: তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমার গ্রামে আগে দেখতাম যে, কোরবানি করে না এমন মানুষ থাকত। আমাদের ইসলাম ধর্মের রীতি অনুযায়ী যারা কোরবানি করে না তাদেরকে পশুর মাংস বিতরণ করতে হয়। আমার গ্রামে অর্থাৎ আমার পাড়ায় আমি কোরবানির মাংস বিতরণ করার জন্য মানুষ পাইনি। পাশে অন্য জায়গায় নিয়ে যেতে হয়েছে মাংস বিতরণ করার জন্য।’

আজ বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘এক নজরে বদ্বীপ পরিকল্পনা ২১০০’ মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, পত্রিকায় নিউজ এসেছে, গত বছরের তুলনায় ৮ লাখ বেশি পশু কোরবানি হয়েছে। তবে কোরবানির পশুর চামড়ার মূল্য কম হওয়ার কারণে চামড়া অনেকে পুঁতে ফেলেছে, এমন ঘটনা ঘটেছে এবং চামড়ার মূল্য কম হওয়ার কারণে যারা খুচরা ক্রেতা আছেন তারা অনেকে কিনতে যায়নি।’

হছান মাহমুদ বলেন, ‘যারা চামড়া সংগ্রহ করেছে তাদের পরিসংখ্যান ভুল হতে পারে। কারণ চামড়া সংগ্রহ কম হয়েছে। তাদের পরিসংখ্যান দিয়ে কোরবানি পশুর পরিসংখ্যান করা যাবে না।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সবসময় বিদেশিদের কাছে ছুটে যায়, বিদেশি রাষ্ট্রদূতদের কাছে, বিভিন্ন বিদেশি সংস্থার কাছে তাদের দৌড়ঝাঁপ। এদেশের মালিক হচ্ছে এদেশের জনগণ। এদেশের জনগণই ক্ষমতার মালিক এবং তারাই প্রতিনিধি নির্বাচন করে। এ দেশে কোনো বিদেশি রাষ্ট্রদূত কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি কাউকে ভোট দিয়ে ক্ষমতায় বসানোর অধিকার রাখে না।’

ড. হাছান বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তাদের নাক গলানো সমীচীন নয়। গলাতে না চাইলেও বিএনপি তাদের নাকটা নিয়ে ওদের কাছে যায়। এটি দেশকে ছোট করার শামিল। আমি বিএনপিকে অনুরোধ করব, বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ না করে জনগণের কাছে যাওয়ার জন্য। তাহলে সেটি বিএনপির জন্য মঙ্গল হবে।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর