,

বোয়ালমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

news-image

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রোজা (৫) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টায় ঘটনাটি ঘটেছে উপজেলার শেখর ইউনিয়নের নিধিপুর গ্রামে। মৃত রোজা স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী এবং কৃষক শাহীন মোল্লার মেয়ে।

জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে রোজা বাড়ির পাশের পুকুরে প্রতিবেশী ৪/৫টি শিশুর সাথে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে রোজাকে না পেয়ে বাকিরা রোজার বাড়িতে খবর দেয়। পরে প্রতিবেশীদের সহায়তায় পরিবারের সদস্যরা রোজাকে পানির মধ্যে ডুবে থাকা অবস্থা থেকে উদ্ধার করে। সাথে সাথে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. অতসী বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ডা. অতসী বিশ্বাস বলেন, জরুরী বিভাগে আনার আগেই শিশুটির মৃত্যু ঘটেছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর