,

এ গানটি আমার সংগীতজীবনের অমূল্য অর্জন: লুইপা

news-image

বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে টিএম রেকর্ডস থেকে প্রকাশিত হয়েছে নতুন গান ‘হারিয়ে গেলাম’। তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী লুইপা ও পাপন। মিউজিক ভিডিওর ফ্রেমে চমক হিসেবে রোমান্সে বন্দী হয়েছেন টলিউডের হার্টথ্রব তারকা যুগল নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। ফারজানা মুন্নির প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ।

গানটি প্রসঙ্গে লুইপা বলেন, “এ গানটি আমার সংগীতজীবনের অমূল্য অর্জন। গানটি যদি আমার লেখা ও সুর হতো আমি তা কাউকে দিতাম না- নিজের কাছেই রেখে দিতাম। তাপস ভাই অনেক বড় মনের মানুষ, তিনি সত্যিই প্রমাণ করেছেন- তিনি আমাদের সংগীত জগতের অভিভাবক। আমি মনে করি এটা আমার জন্য আশির্বাদ, তাঁর গানগুলো গাইতে পারছি।

ফারজানা মুন্নী ভাবীর অসাধারণ কনসেপ্টুয়ালাইজেশন এবং ষ্টাইলিংয়ে গানটির চিত্রায়ন আমার বিশ্বাস আমাদের ইন্ডাষ্ট্রিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে যা আমাদের দর্শকদের হৃদয়ে স্হান করে নেবে ইন-শা-আল্লাহ।

যাত্রা শুরুর পর থেকেই দারুণসব গানে একের পর এক চমক যুক্ত করে ইতিমধ্যেই দর্শক-শ্রোতা হৃদয়ের অন্তঃস্থলে পৌঁছেছে টিএম রেকর্ডস। বাংলা গানকে আন্তর্জাতিক মানে বিশ্বময় উপস্থাপনের অঙ্গীকার নিয়ে পথ চলা টিএম রেকর্ডসের গানগুলো ইতিমধ্যেই পৌঁছেছে কোটি শ্রোতার কানে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না