,

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হতে চান বিরোধী নেতা প্রেমাদাসা

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান দেশটির প্রধান বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি এই তথ্য জানিয়েছেন।

প্রেমাদাসার দল সামাজি জন বালাবেগায়ার (এসজিবি) পক্ষ থেকে মিত্রদের সমর্থন আদায় নিয়ে যখন আলোচনা চলছে, তখন তিনি এই ইচ্ছার কথা জানালেন।

ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে দেশটির হাজারো মানুষ মার্চ মাস থেকে রাজপথে বিক্ষোভ করছেন। দেশটিতে নগদ অর্থ ফুরিয়ে গেছে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্য, জ্বালানি ও ওষুধ আমদানিতে হিমশিম খাচ্ছে সরকার।

প্রেসিডেন্ট রাজাপাকসে এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, তিনি আগামীকাল বুধবার পদত্যাগ করবেন এবং পার্লামেন্টের স্পিকার আইনপ্রণেতাদের বলেছেন ২০ জুলাই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য।

বিবিসিকে প্রেমাদাসা বলেছেন, তার দল ও মিত্ররা তার ব্যাপারে একমত হয়েছে।

২০১৯ সালের নির্বাচনে প্রেমাদাসা হেরেছিলেন এবং প্রেসিডেন্ট হতে হলে তাকে ক্ষমতাসীন দলের এমপিদের সমর্থন পেতে হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি