,

ঈদের ছুটি শেষে খুলল অফিস-আদালত

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলেছে। গতকাল সোমবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হয়েছে।

এর আগে গত রোববার সারা দেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই ছিল সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগে দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি।

জানা গেছে, আজ অফিস খুললেও অনেক সরকারি কর্মকর্তা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নিয়েছেন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার থেকে অফিস জমজমাট হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সরকারি অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নেওয়ায় আগামী রোববার মূলত অফিসে কর্মচাঞ্চল্য ফিরবে। যারা গ্রামে যাননি তারা আগামীকাল থেকেই অফিস করবেন, তবে সেই সংখ্যা কিছুটা কম।

এর আগে গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চারদিন ঈদের ছুটি শেষে মঙ্গলবার অফিস পাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর