,

ভিডিও বার্তায় ঈদের শুভেচ্ছা, যা বললেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‌‘বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা মানে ত্যাগের উৎসব। আসুন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি।’

ভিডিও বার্তায় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সবার প্রতি আহ্বান জানান সরকারপ্রধান। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলতেও সবার প্রতি অনুরোধ জানান তিনি।

‘সকলেই সুস্থ ও নিরাপদ থাকুন, ঈদ মোবারক’ বলে তার ভিডিও বার্তা শেষ করেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না