,

জীবনের মায়া রেখে ঈদযাত্রার আহ্বান সেতুমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : জীবনের মায়া রেখে ঈদে ঘরমুখো মানুষদের মহাসড়কে নিয়ম মেনে যাতায়াতের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এ আহ্বান জানান।

এসময় মন্ত্রী ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন রাখতে সাবধানতার সঙ্গে গাড়ি চালাতে চালকদের প্রতি আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদযাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ। তাই সামান্য উদাসীনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। সামান্য অবহেলা পুরো পরিবারের অপরিমেয় ক্ষতির কারণ হতে পারে। তাই সবাইকে মাস্ক পরিধানসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, পরিবহন, মালিক-শ্রমিকসহ সকলকে ঈদযাত্রা নির্বিঘ্ন করার আহ্বান জানান। এছাড়াও যানজট এড়াতে মহাসড়কের পাশে যেসব পশুর হাট রয়েছে তার পরিসর যাতে কোনোভাবেই বেড়ে না যায় সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না