,

২৬ মণ নতুন পাঠ্যপুস্তক ভাঙারির দোকানে

news-image

মাদারীপুর প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে মাধ্যমিক স্তরের প্রায় ২৬ মণ সরকারি নতুন পাঠ্যপুস্তক কেজি দরে ভাঙারির দোকানে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রাম মনিমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি বৈদ্য এসব বই বিক্রি করেছেন।

গত বৃহস্পতিবার বিকেলে কলিগ্রামের ভাঙারি ব্যবসায়ী আশুতোষ বালার কাছে ২০২০ ও ২০২১ সালের এসব পাঠ্যপুস্তক বিক্রি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙারি ব্যবসায়ী আশুতোষ বালা। অভিযোগ স্বীকার করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি বৈদ্যও। তিনি বলেন, ‘আমি বই বিক্রি করেছি। তবে এখন ফেরত নিয়ে আসবো।’

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে ভ্যানে করে মাধ্যমিক স্তরের প্রায় ২৬ মণ সরকারি নতুন পাঠ্যপুস্তক ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হয়। স্থানীয়রা টের পেয়ে উপজেলা নির্বাহী কমকর্তা ও মাধ্যমিক শিক্ষা কমকর্তাকে বিষয়টি জানায়। পরে মাধ্যমিক শিক্ষা কমকর্তা বইগুলো ওই বিদ্যালয়ে হেফাজতে রাখার জন্য প্রধান শিক্ষিকাকে নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কমকর্তা মো. যোবায়ের রহমান রাশেদ বলেন, ‘আমি বিষয়টি জেনে মাধ্যমিক শিক্ষা কমকর্তাকে ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।’

উপজেলা শিক্ষা কমকর্তা মো. সাহাদাত হোসেন মোল্লা বলেন, ‘আমি বইগুলো বিদ্যালয়ে হেফাজতে রাখার জন্য প্রধান শিক্ষিকাকে নির্দেশ দিয়েছি। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না