,

ইয়েমেন আল-কায়েদা প্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করল সহযোগীরা

news-image

আন্তর্জাতিক ডেস্কওসামা বিন লাদেনের এক সময়ের সহযোগী আল কায়েদার আরব উপদ্বীপ শাখা একিউএপি-এর প্রধান নাসের আল উহাইশি সম্ভাব্য মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইয়েমেন আল কায়েদা।

মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দুই সহযোগীসহ উহাইশির মৃত্যুর খবর নিশ্চিত করে বলা হয়, ইয়েমেন আল-কায়েদার উপপ্রধান কাশিম আল রিমিকে নতুন নেতা ঘোষণা করা হয়েছে।

উহাইশির মৃত্যু লাদেন প্রতিষ্ঠিত আল কায়েদার অন্যতম সক্রিয় শাখা একিউএপি-র জন্য বড় ধরনের বিপর্যয়ের কারণ হবে বলে ধারণার কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। উহাইশির নেতৃত্বেই আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা ছাড়াও গোষ্ঠীটি ফরাসি রম্য ম্যাগাজিন শার্লি হেবদোতে হামলা চালানোর দায় স্বীকার করেছিল সংগঠনটি।

শুক্রবার পূর্ব ইয়েমেনের হাদ্রামউত এলাকায় হামলাটি চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

উহাইশি ছিলেন আল-কায়েদার ইয়েমেন শাখার প্রধান এবং পুরো আল-কায়েদার সেকেন্ড ইন-কমান্ড। ২০০৬ সালে ইয়েমেনের কারাগার থেকে পালিয়ে যান এবং ২০০৯ সালে ইয়েমেনের আল-কায়েদা প্রধানের দায়িত্ব পান তিনি। তিনি ওসামা বিন লাদেনের ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ