,

যুবককে কুপিয়ে হত্যা, জেলা ছাত্রদল সভাপতির নামে মামলা

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে সবুজ মোল্যা (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনুকে প্রধান আসামী করে ১০ জনের নাম ও অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বুধবার বিকালে নিহতের বাবা শহীদ মোল্যা বাদী হয়ে ফরিদপুরের কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে জেলা সদরের বায়তুল আমান এলাকায় তাকে ধাঁরালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত সবুজ ফরিদপুর সদরের ডিগ্রিরচর ইউনিয়নের কাজের মাতুব্বরের ডাঙ্গী এলাকার বাসিন্দা। তবে সে বায়তুল আমান এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর