,

হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদন : সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের মৌসুমে হজ পালন করতে গিয়ে ১৩ বাংলাদেশি মারা গেছেন (ইন্না…রাজিউন)। তাদের মধ্যে চারজন নারী রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ৪ জুলাই মো. আবদুল মোতালিব (৫৮) নামের এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তার বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার তিলনা গ্রামে। তার পাসপোর্ট নম্বর: বিটি ০৬৮৬৭১০।

এর আগের দিন খায়বার হোসেন (৫৫) নামের আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়। তার পাসপোর্ট নম্বর ইএফ ০১৫৬১৬২। তিনি রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা।

গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে গিয়েছেন ৬০ হাজার ১৩৯ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি