,

‘প্রধানমন্ত্রীর জন্য দোয়া ছাড়া কিছুই করার নেই’

news-image

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : ‘বন্যায় ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন যাপন করছিলাম। অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছিল। এই দুঃসময়ে টাকা দিয়ে পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন নিজের ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামত করতে পারবো। ভাঙা ঘরে আর থাকতে হবে না। প্রধানমন্ত্রীর জন্য দোয়া ছাড়া আর কিছুই করার নেই আমার।’

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের খলাহাটি গ্রামের বাসিন্দা হেলা আক্তার প্রধানমন্ত্রী মানবিক সহায়তা পেয়ে এসব কথা বলছিলেন। আজ সোমবার দিনব্যাপী উপজেলার দক্ষিণ বড়দল ও উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের ৮০টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, খুব সর্তকতার সঙ্গে হাওর পাড়ের বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে বলেছি। আজ সেই তালিকা অনুযায়ী দায়িত্বশীলদের নিয়ে বিতরণ কার্যক্রম শুরু করেছি।

তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর পাড়ের বন্যায় ঘরবাড়ি হারানো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি অত্যন্ত দক্ষ ও বিচক্ষণ নেতা।

মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁ, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাজী মাসুদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, সামায়ুন মেম্বার, আওয়ামী লীগ নেতা সাঞ্জব আলী প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর