,

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সন্তান প্রসব

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজাসংলগ্ন এলাকায় ফুটফুটে ছেলে সন্তান প্রসব করেছেন মাদারীপুরের শিবচরের হাসি আক্তার (২১)। আজ দুপুরে তিনি এ সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও শিশু সুস্থ আছে।

আজ সন্ধ্যায় পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন হক বলেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজাসংলগ্ন সড়কে পদ্মা সেতুর ১০০ গজ দূরে ওই নবজাতকের জন্ম দেন শিবচরের সাড়ে বিশরশ্মি গ্রামের আলী হাসানের স্ত্রী হাসি আক্তার (২১)। ওই দম্পতি টেকনাফ বিজিবিতে চাকরি করেন। প্রসূতি হাসি মাতৃকালীন ছুটিতে গত মাসে মাদারীপুরের সাড়ে বিশরশ্মি গ্রামের বাড়িতে যান।

ওসি বলেন, সোমবার প্রসব বেদনা উঠলে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। পরে দুপুরে ঢাকার পিলখানায় বিজিবি হাসপাতালে নেওয়ার পথে পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজাসংলগ্ন পদ্মা সেতু দক্ষিণ থানার সামনের সড়কে নবজাতকের জন্ম দেন ওই প্রসূতি। পুলিশের গাড়িতে নবজাতক ও তার মাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে মা ও শিশু সাড়ে বিশরশ্মি গ্রামের নিজ বাড়িতে আছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর