,

হজে যাওয়া আরেক বাংলাদেশির মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে মো. খায়বর হোসেন (৫৫) নামের আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ৩ জুলাই মারা যান তিনি। এ নিয়ে হজ পালনে গিয়ে ১২ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ৮ জন, নারী ৪ জন।

আজ সোমবার সকাল ৮টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে। পিলগ্রিম সূত্রে জানা যায়, মো. খায়বর হোসেনের বাড়ি রংপুর জেলার পীরগাছার তাম্বুলপুর গ্রামে। তার পাসপোর্ট নম্বর EF0156162। তার হজ গাইড মো. আব্দুল হামিক, মোনাজ্জেম মো. আজাদ হোসেন।

এর আগে আরও ১১ জন বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে ১১ জুন জাহাঙ্গীর কবির (৬০), ১৬ জুন নুরুল আমিন (৬৪), ১৭ জুন রামুজা বেগম (৫৪) ও মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৪), ২১ জুন আবদুল জলিল খান (৬২) ও বিউটি বেগম (৪৭), ২৮ জুন মো. আব্দুল গফুর মিয়া (৬১), ৩০ জুন মো. রফিকুল ইসলাম (৪৭) ও ফাতেমা বেগম (৬০) এবং ৩ জুলাই তপন খন্দকার (৬২) ও লায়লা আক্তার (৫২) মারা যান।

সৌদি আরেবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না