,

মুকুল বোসের মরদেহ দেশে পৌঁছেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের মরদেহ দেশে পৌঁছেছে। আজ রোববার বিকাল ৫টা ৪০ মিনিটে ভারত থেকে ইউএস বাংলার বিএস ২০৬ নম্বর ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এসময় আওয়ামী লীগের প্রতিনিধি দল মরদেহ গ্রহণ করেন এবং শ্রদ্ধা জানান। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্লেন (অব) মুহাম্মদ ফারুক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, মুকুল বোসের কন্যা নাতাসা বোস প্রমুখ এসময় উপস্থিত ছিলেন ।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, মুকুল বোসের মরদেহ রাতে বারডেম হাসপাতালে রাখা হবে। সোমবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুকুল বোসের মরদেহে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। সেখানে শ্রদ্ধা জানানোর পর ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য করা হবে। শনিবার চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া পাঁচটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকুল বোস। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর