,

স্পেনেও সেরা বাঁধন

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার সুবাদে দাপিয়ে বেড়াচ্ছেন সারা বিশ্বে। যা ইতিমধ্যেই বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরেও দর্শকদের মন জয় করে নিয়েছে।

এবার এই অভিনেত্রীর অর্জনের খাতায় যুক্ত হয়েছে আরও একটি প্রাপ্তি। স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’র সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বাঁধন।

গতকাল শনিবার শেষ হয়েছে উৎসবটির এবারের আসর। সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। সেখানে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তাকে সেরা অভিনেত্রী হিসেবে ঘোষণা করা হয়। এ ছাড়া উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কৃত হয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই সিনেমাটি।

পুরস্কার প্রাপ্তির খবরটি নিশ্চিত করেছেন বাঁধন নিজেই। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘সিনেমা জোভ-এ আমরা দুটি পুরস্কার পেয়েছি। এটা সত্যিই অনেক বড় সম্মান। ধন্যবাদ সিনেমা জোভ ও সম্মানিত জুরি বোর্ড আমাদের পুরস্কৃত করার জন্য। এটা আমাদের অনুপ্রেরণা জোগাবে।’

উল্লেখ্য, ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য এর আগেও একাধিক পুরস্কার পেয়েছেন বাঁধন। এতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি ও অভ্রদিত চৌধুরী। পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের জেরেমি চুয়া ও বাংলাদেশের এহসানুল হক বাবু।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি