বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধোনিরা এখন ঢাকায়

news-image

টেস্ট সিরিজ শেষে এবার ওয়ানডে সিরিজের অপেক্ষা। টেস্টে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন বিরাট কোহলি। এবার শুরু মহেন্দ্র সিং ধোনি-পর্ব। বিকেল সাড়ে চারটার দিকে ঢাকায় পা দিয়েছেন ভারতের ওয়ানডে অধিনায়ক।
বাংলাদেশের বোলারদের ভোগাতে ধোনি নাকি কদিন আগে টেকনিকে পরিবর্তন আনতে কাজ করেছেন। ঢাকার বিমান ধরার দুদিন আগে শরণাপন্ন হয়েছিলেন তাঁর সাবেক কোচ এমপি সিংয়ের। কোচের সঙ্গে তিনি আগের মতো স্ট্রোক খেলার ব্যাপারে কাজ করেছেন। টাইমস অব ইন্ডিয়াকে সিং জানিয়েছেন, ‘সে (ধোনি) আমাকে বলেছে, টেস্টের জন্য স্ট্যান্স ও টেকনিকে পরিবর্তন এনেছিলাম। যেহেতু ওই সংস্করণ থেকে সে অবসরে গিয়েছে, এ কারণে আবার পুরোনো টেকনিকে ফিরে যেতে চায়।’
পরশু থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ধোনির সঙ্গে ঢাকায় এসেছেন সুরেশ রায়না, স্টুয়ার্ট বিনি, রবীন্দ্র জাদেজা, ধাওয়াল কুলকার্নি, অক্ষর প্যাটেল, আম্বাতি রায়ডু ও মোহিত শর্মা। টেস্ট স্কোয়াড থেকে ফিরে যাচ্ছেন হরভজন সিং, ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা, বরুণ অ্যারন, ঋদ্ধিমান সাহা, কর্ণ শর্মা ও মুরালি বিজয়।
আজ বিকেলে বাংলাদেশ দল অনুশীলন করলেও ভারতীয় দল করেনি।

ভারতের ওয়ানডে দল
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি ও ধাওয়াল কুলকার্নি।

ওয়ানডে সিরিজের সূচি
১৮ জুন ১ম ওয়ানডে
২১ জুন ২য় ওয়ানডে
২৪ জুন ৩য় ওয়ানডে
* মিরপুরে অনুষ্ঠেয় প্রতিটি ওয়ানডে শুরু দুপুর তিনটায়।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা