,

নিশো-সাফার বিচ্ছেদ!

news-image

বিনোদন প্রতিবেদক : কথায় কথায় রেগে যান আফরান নিশো। এমনকি এই বদরাগের জন্য ভেস্তে যায় তার সাজানো সংসারটাও! নিয়মিত ঝগড়া করেন অফিস সহকর্মীদের সঙ্গেও। তবে তা বাস্তবে নয়, নাটকে। এমনই এক চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে।

এতে নিশোর প্রেমিকা, বস ও স্ত্রীর ভূমিকায় দেখা যাবে সাফা কবিরকে। দুজনকে নিয়ে ‘হট টেম্পার’ নামের এই ঈদ নাটকটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। সিএমভির ব্যানারে সদ্য নির্মিত এই নাটকের সিনেমাটোগ্রাফি করেছেন কামরুল ইসলাম শুভ।

নাটকটি প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘কম বেশি সবারই মাথা একটু গরম থাকে। কিন্তু কিছু মানুষ আছেন, যাদের মন-মেজাজ বিনা কারণেও খিটখিটে হয়ে থাকে। আমাদের গল্পে যায়েদ তথা নিশো তেমনই একজন। অন্যদিকে তার প্রেমিক বা স্ত্রী নীতু মানে সাফা কবির ঠিক তার উল্টো। সবসময় মাথা ঠাণ্ডা রেখে সবকিছু সামলে চলেন। এই দুটো চরিত্রকে আমি সংসার ও অফিসের মধ্যে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছি। সেই চেষ্টার ফল দেখতে পারবেন দর্শকরা।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ‘হট টেম্পার’ মুক্তি পাচ্ছে ঈদের বিশেষ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর