,

ফের এক ফ্রেমে পরমব্রত-স্বস্তিকা!

news-image

বিনোদন ডেস্ক : শিবপুর নামে একটি সিনেমায় দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। সিনেমার প্রেক্ষাপট সময়টা আশির দশক। কলকাতা জুড়ে বাম-কংগ্রেসের তুমুল অরাজকতা। সেই হিংসা গড়িয়েছিল কলকাতা সংলগ্ন হাওড়া, শিবপুরেও। সেখানে প্রতিদিনের ত্রাস রাজনৈতিক হত্যা। ফি-দিন চার-পাঁচ জন নিরীহ মানুষ খুন হতেন। সন্ধের পরে তাই চট করে বাইরে পা রাখার সাহস দেখাতেন না কেউ। অবস্থা ক্রমশ যখন আয়ত্তের বাইরে তখনই রাশ টেনেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তার যোগ্য সহকারী আইপিএস অফিসার সুলতান সিংহ। তাদের সঙ্গে হাত মিলিয়ে ছিলেন আরও এক জন। তিনি নারী। রাজনৈতিক সন্ত্রাসের বলি তার পরিবার।

কতটা ভয়ঙ্কর ছিল সেই দিনগুলো। কী ভাবে হাতে প্রাণ নিয়ে প্রতিদিন বাঁচতেন স্থানীয় মানুষেরা?

বাম-কংগ্রেসের সেই সন্ত্রাস এ বার উঠে আসছে বড় পর্দায়। ‘শিবপুর’ পরিচালক-প্রযোজক অরিন্দম ভট্টাচার্যের আগামী ছবি। রাজনৈতিক থ্রিলার দেখানোর পাশাপাশি তিনি আরও একটি বড় পদক্ষেপ নিয়েছেন। বহু বছর পরে তার ছবিতে ফের এক সঙ্গে ক্যামেরাবন্দি হতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়-স্বস্তিকা মুখোপাধ্যায়। আনন্দবাজার অনলাইনকে এ কথা পরিচালক নিজে জানিয়েছেন। একটা সময় যাদের নাম টলিউডে একসঙ্গে উচ্চারিত হত। পরে নানা কারণে তারা আর পর্দা ভাগ করেননি। এরা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ থাকবেন মমতাশঙ্কর, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়। পরিচালকের ভাবনায় জ্যোতি বসু শুভাশিস মুখোপাধ্যায়। যদিও তার সঙ্গে এখনও পাকা কথা হয়নি। এ ছাড়াও, এক নবাগতাকেও তার ছবির মাধ্যমে বড় পর্দায় আনতে চলেছেন অরিন্দম। ছবিটির প্রযোজনা করবেন সন্দীপ সরকার এবং অজন্তা সিংহ রায়। একটি বিশেষ চরিত্রের জন্য সুস্মিতা চট্টোপাধ্যায়কেও নেয়ার কথা ভাবা হচ্ছে।

পরমব্রত-স্বস্তিকা কি জুটি হিসেবে এই ছবিতে অভিনয় করতে চলেছেন? পরিচালকের কথায়, ‘‘ছবিটিতে প্রেমের কোনও জায়গাই নেই। পরমব্রত অভিনয় করবেন সুলতান সিংহের ভূমিকায়। স্বস্তিকা সেই রমণী, যার পরিবার সন্ত্রাসের বলি।’’ শিবপুর সংলগ্ন এলাকা এবং নবান্ন থেকে কয়েক কিলোমিটার দূরে দিন-রাত শ্যুট চলবে। শ্যুটিং শুরু হবে ৮ জুলাই। ৪ এবং ৫ জুলাই অভিনেতাদের লুক সেট হবে। সম্ভবত প্রস্থেটিক রূপটানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। চরিত্র অনুযায়ী পরমব্রতকে পুলিশি পোশাকের পাশাপাশি দেখা যাবে সাদা পোশাকেও। এই প্রথম স্বস্তিকা অভিনয় করবেন একেবারে রূপটান ছাড়াই, ডি-গ্ল্যাম লুকে!

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না